ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

প্রধান উপদেষ্টাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

৮৫ বছরে পা রাখলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার জন্মদিনে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়ে কেক ও ফুল পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।শনিবার (২৮ জুন) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে কেক ও ফুলের তোড়া পৌঁছে দেন।


প্রধান উপদেষ্টার পক্ষ থেকে উপহার গ্রহণ করেন তার সামরিক সচিব মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিম। এ সময় তিনি শুভেচ্ছা ও ভালোবাসা জানানোর জন্য তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিএনপির পক্ষ থেকে পাঠানো বার্তায় জানানো হয়, ড. ইউনূসের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশ ও জাতির কল্যাণে তার অব্যাহত অবদানের জন্য শুভকামনা জানিয়েছেন তারেক রহমান।


এই হৃদ্যতাপূর্ণ শুভেচ্ছা বিনিময় রাজনৈতিক পরিমণ্ডলে ইতিবাচক বার্তা হিসেবেও বিবেচিত হচ্ছে।


ads
ads
ads

Our Facebook Page

↑